ভোলা বুধবার
০২ সেপ্টেম্বর ২০২৬
০৫ আগস্ট ২০২৬

গরুর গাড়ি প্রতীকে ভোট দিয়ে ব্যারিস্টার পার্থকে জয়ী করুন- স্ত্রী শেখ শাইরা শারমিন

নিজস্ব প্রতিবেদক
99

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:০২:২৫ পিএম
গরুর গাড়ি প্রতীকে ভোট দিয়ে ব্যারিস্টার পার্থকে জয়ী করুন- স্ত্রী শেখ শাইরা শারমিন পার্থের গরুর গাড়ি প্রতীকে ভোট দিয়ে ব্যারিস্টার পার্থকে জয়ী করুন- স্ত্রী শেখ শাইরা শারমিন

ভোলদর্পণ প্রতিবেদক : ভোলায় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোলা-১ (সদর) আসনে বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের পক্ষে ভোট চেয়েছেন তাঁর স্ত্রী শেখ শাইরা শারমিন। শুক্রবার তিনি সাবেক সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় একাধিক উঠান বৈঠকে অংশ নেন। উঠান বৈঠকে শেখ শাইরা শারমিন গরুর গাড়ি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি ভোলার উন্নয়ন, অবকাঠামো ও স্বাস্থ্যসেবার বিভিন্ন বিষয়ে প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। শেখ শাইরা বলেন, গরুর গাড়ি প্রতীকে ভোট দিয়ে ব্যারিস্টার পার্থকে জয়ী করা হলে সংসদে ভোলাবাসীর দাবিদাওয়া জোরালোভাবে তুলে ধরা হবে। তিনি উপস্থিত ভোটারদের উদ্দেশে বলেন, “আপনাদের কী মনে হয়, কে আপনাদের দাবিদাওয়া সবচেয়ে ভালোভাবে তুলে ধরতে পারবে?” এ সময় উপস্থিত জনতা হাততালি দিয়ে ‘পার্থ ভাই’ বলে সাড়া দেন।

তিনি আরও বলেন, তাঁরা কখনো ভয়কে প্রাধান্য দেননি। তাঁদের জবাবদিহিতা আল্লাহর দরবারে—এই বিশ্বাস থেকেই অবিচার ও অন্যায় থেকে দূরে থাকার কথা জানান তিনি। ভোলার ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে স্বপ্নের কথাও তুলে ধরেন শেখ শাইরা। এ প্রসঙ্গে তিনি বলেন, দায়িত্বে না থেকেও ব্যারিস্টার পার্থ ভোলাবাসীর প্রতি আন্তরিকতা থেকে ভোলা–বরিশাল সেতু বাস্তবায়নের দাবি তুলে ধরেছেন।

স্বাস্থ্যসেবার প্রসঙ্গে শেখ শাইরা একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি জানান, জরুরি সময়ে অসুস্থ রোগী বা কর্মীদের স্পিডবোটে দূরবর্তী এলাকায় নিতে গিয়ে নানা ঝুঁকি ও ভোগান্তির মুখে পড়তে হয়। এসব সমস্যা বিবেচনায় সংসদে গিয়ে ভোলার স্বাস্থ্যখাতের বিষয়গুলো অগ্রাধিকার দিয়ে তুলে ধরার আশ্বাস দেন তিনি। উঠান বৈঠকে বিজেপির স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি নারী ও পুরুষ ভোটাররা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০২ সেপ্টেম্বর ২০২৬

আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী    ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান,  ফুলের শুভেচ্ছা
ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ফুলের শুভেচ্ছা

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জামায়াতের গণমিছিল ‌: গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি
ভোলায় জামায়াতের গণমিছিল ‌: গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি

০৫ আগস্ট ২০২৬