ভোলা বুধবার
০২ সেপ্টেম্বর ২০২৬
০৫ আগস্ট ২০২৬

বাংলাদেশকে জামায়াতে ইসলামী তালেবানী রাস্ট্র বানাতে চায়-মেজর হাফিজ অব: হাফিজ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
94

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:০২:০০ পিএম
বাংলাদেশকে জামায়াতে ইসলামী তালেবানী রাস্ট্র বানাতে চায়-মেজর হাফিজ অব: হাফিজ উদ্দিন বাংলাদেশকে জামায়াতে ইসলামী তালেবানী রাস্ট্র বানাতে চায়-মেজর হাফিজ অব: হাফিজ উদ্দিন

তজুমদ্দিন প্রতিবেদক : ভোলা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, ইসলাম নিয়ে ব্যবসা কারীদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই। তারা বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র বানাতে চায়। জামায়াতে ইসলামী একটি কট্টর বাদী দল। এই কট্টরবাদী দল যদি বাংলাদেশের ক্ষমতায় আসে তাহলে আমরা বহিবিশ্বের আগ্রাসনের শিকার হবো। দাড়িপাল্লা বা ফুলকপিতে ভোট দিলে বেহেশতে যাবে বলে প্রচার করছে, নাউজুবিল্লাহ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মেজর অবঃ হাফিজ এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আগামী ১২ ফেব্রুয়ারিতে আমাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমরা এমন একটি বাংলাদেশ গড়বো যেখানে কোন ধরনের অন্যায় অবিচার দুর্নীতি থাকবে না। আমরা সবাই মিলে সুখী সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়বো। আমরা গত ১৬ বছর একটা জুলুমবাজ স্বৈরাচার সরকারের কবলে ছিলাম। বিএনপি ১৭ বছর ভোটের অধিকার নিয়ে লড়াই করে মামলা হামলা গুম খুনের শিকার হয়েছে। ২০২৪ এর জুলাই-আগস্টে গণ অভ্যুত্থানের অত্যাচারিরা দেশ ছেড়ে পালিতে বাধ্য হয়েছে।

জনসভায় শম্ভুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান জান্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: সাখাওয়াত হাওলাদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ গোলাম মোস্তফা মিন্টু, সম্পাদক ওমর আসাদ রিন্টু, সাবেক সভাপতি একেএম মহিবুল্লাহ নাগর,সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদারসাহ উপজেলার বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ।

আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০২ সেপ্টেম্বর ২০২৬

আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী    ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান,  ফুলের শুভেচ্ছা
ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ফুলের শুভেচ্ছা

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জামায়াতের গণমিছিল ‌: গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি
ভোলায় জামায়াতের গণমিছিল ‌: গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি

০৫ আগস্ট ২০২৬