ভোলা বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬
০৫ আগস্ট ২০২৬

ভোলায় ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসভা উপলক্ষ্যে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন

নিজস্ব প্রতিবেদক
91

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:০২:৫৩ পিএম
ভোলায় ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসভা উপলক্ষ্যে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভোলায় ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসভা উপলক্ষ্যে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন

ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় আসন্ন নির্বাচনের প্রচারণার লক্ষ্য আগামীকাল (৮ই ফেব্রুয়ারী) আসছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রবিবার বিকেলে ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে হাতপাখা প্রতীকের নির্বাচনী জনসভায় অংশ নেয়ার কথা রয়েছে। এ সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখা। শনিবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা।

নির্বাচনের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন ভোলা সদর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান। এ সময় তিনি তার নির্বাচনী বিভিন্ন এলাকায় প্রতিদ্বন্দ্বী (জামায়াত ইসলামী) মনোনিত প্রার্থীর নেতা-কর্মী দ্বারা প্রচার-প্রচারণায় তার কর্মীদের বাঁধা প্রদানেরও অভিযোগ তুলেন। তিনি বলেন, আমাদের জনপ্রিয়তায় দেখে এসব করে যাচ্ছে তারা।

এ সময় তিনি নির্বাচিত হলে ভোলা-বরিশাল সেতু, ভোলা মেডিকেল কলেজ, নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ ও ভোলার গ্যাসকে কাজে লাগিয়ে শিল্প ভিত্তিক কর্মসংস্থান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদদান, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি নুরুল ইসলাম পাটোয়ারী প্রমূখ।

আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০২ সেপ্টেম্বর ২০২৬

আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী    ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান,  ফুলের শুভেচ্ছা
ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ফুলের শুভেচ্ছা

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জামায়াতের গণমিছিল ‌: গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি
ভোলায় জামায়াতের গণমিছিল ‌: গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি

০৫ আগস্ট ২০২৬