ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড পুনর্গঠন
নিজস্ব প্রতিবেদক
44
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬ | ১০:০৩:৩২ এএম
বীর মুক্তিযোদ্ধা মো. শফিউর রহমান কিরন আহ্বায়ক, সদস্য-সচিব বীর মুক্তিযোদ্ধা মো. আমিনুল ইসলাম খান
ভোলাদর্পণ প্রতিবেদক : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের অনুমোদনে ভোলা জেলা ইউনিট কমান্ড পুনর্গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে বীর মুক্তিযোদ্ধা মো. শফিউর রহমান কিরনকে আহ্বায়ক, পুনর্গঠিত কমিটির সদস্য-সচিব করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা মো. আমিনুল ইসলাম খানকে এবং বীর মুক্তিযোদ্ধা মো. কেফায়েত উল্লাহ নজিবকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাঈম জাহাঙ্গীর ও সদস্য-সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, পূর্ববর্তী কমিটি বাতিল করে তৃতীয়বারের মতো ভোলা জেলা ইউনিট কমান্ড পুনর্গঠন করা হয়েছে এবং তা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. আচমত আলী মিয়া, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন শিকদার, বীর মুক্তিযোদ্ধা আ ফ ম নুরুল আমিন (শাহজাহান), বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহিদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা মো. ছাদেক, বীর মুক্তিযোদ্ধা মো. নুর-ই আলম এবং বীর মুক্তিযোদ্ধা শেখ নুরুল ইসলাম।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, নবগঠিত এই জেলা ইউনিট কমান্ড ভবিষ্যতে ভোলা জেলার সকল বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও মর্যাদা রক্ষায় কাজ করবে।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে বরণ ও বর্ণাঢ্য আনন্দ মিছিল
০৯ মে ২০২৬
ভোলায় সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
০৯ মে ২০২৬
ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন
০৯ মে ২০২৬
সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই - সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম
০৯ মে ২০২৬
ভোলায় শ্রমিকদলের আয়োজনে মহান মে দিবস পালিত
০২ মে ২০২৬
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ভোলা সদর উপজেলা কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত
০২ মে ২০২৬
