ভোলা জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন-এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
105
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬ | ১১:০৩:০৭ এএম
প্রধান অতিথির বক্তব্যে রাখেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)।
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলা জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) ধনিয়া ইউনিয়নের তুলাতলী ইলিশ বাড়িতে ভোলা জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন-এর সভাপতি জুন্নু রায়হানের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন রমজান মাস হচ্ছে মুসলমানদের জন্য প্রশিক্ষণের মাস। এই প্রশিক্ষণ হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ পালনের প্রশিক্ষণ, খোদাভীতি বা তাকওয়া অর্জনের প্রশিক্ষণ। কারণ একজন মানুষ শুধু আল্লাহর ভয়েই যে কোন অপরাধ থেকে বিরত থাকতে পারে। আল্লাহ তাআলা শুধুমাত্র এবাদত তথা দাসত্বের জন্যই মানবজাতিকে সৃষ্টি করেছেন। তাই একজন মুসলমানের দায়িত্ব হচ্ছে নিজের জীবনে সমাজ এবং রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর নির্দেশ সমূহ বাস্তবায়ন করা। পাশাপাশি আল্লাহর নিষেধ সমূহ থেকে বিরত থাকা এবং অন্যদেরকেও বিরত রাখা। একজন তাকওয়াবান বা খোদাভীতি স¤পন্ন মানুষের পক্ষেই এটা সম্ভব। আর এই খোদাভীতি বা তাকওয়া সৃষ্টি হয় রমজান মাসে সিয়াম সাধনার মাধ্যমে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, ভোলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ভোলা প্রেসক্লাবের আহব্বায়ক এডভোকেট আমিরুল ইসলাম বাছেত,ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি নজরুল হক অনু, দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য সম্পাদক মোঃ মোতাছিম বিল্লাহ,সময় টিভির ষ্টাফ রিপোর্টার মোঃ নাছির লিটন, এনটিভির জেলা প্রতিনিধি মোঃ আফজাল হোসেন,তালহা তালুকদার বাঁধনসহ প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ভোলা জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক ও জি টিভির ষ্টাফ রিপোর্টার মোঃ হেলাল উদ্দিন।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও গাঁজাসহ ১ সন্ত্রাসীকে আটক
০৯ মে ২০২৬
ভোলার ইলিশায় ১৩ কেজি গাঁজাসহ চট্টগ্রামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
০৯ মে ২০২৬
ভোলায় বিশ্বব্যাংকের ঋণের টাকায় নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র ও সার্ভিলেন্স চেকপোস্ট এখন ‘গলার কাঁটা’
০৯ মে ২০২৬
ভোলায় উপজেলা পর্যায়ে সরকারি সেবা বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
০৯ মে ২০২৬
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
