ভোলা শনিবার
০৫ সেপ্টেম্বর ২০২৬
২৯ জুলাই ২০২৬

দৈনিক অমৃতালোক পত্রিকার ইফতার ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
97

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬ | ০৩:০৩:৪২ পিএম
দৈনিক অমৃতালোক পত্রিকার ইফতার ও দোয়া অনুষ্ঠান দৈনিক অমৃতালোক পত্রিকার ইফতার ও দোয়া অনুষ্ঠান

ভোলাদর্পণ প্রতিবেদক : দৈনিক অমৃতালোক পত্রিকার ইফতার ও দোয়া অনুষ্ঠানে ভোলার রাজনৈতিক নেতৃবৃন্দ বিশষ্ট ব্যাক্তিবর্গ ও সাংবাদিকদের মিলনমেলা বসেছিল। ভোলার অভিজাত হোটেল প্যাপিলনের হলরুমে গতকাল মঙ্গলবার দৈনিক অমৃতালোক এর ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ভোলা জেলা পরিষদের প্রশাসক ও ভোলা জেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর ভার্চুয়ালি সকলকে রমজানের মূল উদ্দেশ্য ধারন করার আহবান জানান। তিনি প্রত্যাশা করেন দৈনিক অমৃতালোক গণমানুষের পত্রিকা হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপি’র সদস্য সচিব রাইসুল আলম, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পদক ও বর্তমান জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব আমিনুল ইসলাম খান, জেলা বিজেপি’র সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, জেলা এনসিপি’র সভাপতি অ্যাডভোকেট জিয়াউর রহমান, দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, আমরা ভোলাবাসী সংগঠনের সদস্য সচিব মীর মোশারেফ হোসেন অমি প্রমুখ। বক্তারা অমৃতালোকের উত্বরোত্বর সাফল্য কামনা করেন। প্রত্যাশা করেন অমৃতালোক হবে জণগনের বিশ্বস্ত ও স্বাধীন সংবাদপত্র।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ভোলা সরকারি কলেজের সাবেক ভিপি ইয়ারুল আলম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাছির আলম চৌধুরী রবিন প্রমুখ। দৈনিক অমৃতালোক সম্পাদক আলহাজ্ব এম এ আহাদ চৌধুরী তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে পবিত্র কোরয়ান তেলওয়াত করেন সাংবাদিক ইকরামুল আলম। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক অমৃতালোক এর পরিচালক ও মাল্টিমিডিয়া সম্পাদক তরিকুল ইসলাম খান কায়েদ। দোয়া মোনাজাত করেন সাংবাদিক মনিরুল ইসলাম। দৈনিক অমৃতালোক এর ইফতার ও দোয়া অনুষ্ঠানে ভোলা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার সম্পাদক-প্রকাশক, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সর্বজন প্রিয় তালহা তালুকদার বাঁধন।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬

ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ আগস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

২৯ জুলাই ২০২৬