বেশিরভাগ সাংবাদিক হত্যারই বিচার হয় নাঃ জাতিসংঘ
ডেস্ক রিপোর্ট
633
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২২ | ০৬:১১:০৮ এএম
ফাইল-ফটো
বিশ্বের বেশিরভাগ সাংবাদিক হত্যার বিচার হয় না বলে জানিয়েছে জাতিসংঘ। বুধবার (২ নভেম্বর) জাতিসংঘের একটি সংস্থার পক্ষ থেকে এমনটি জানানো হয়।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক প্রতিষ্ঠান ইউনেস্কোর পক্ষ থেকে বলা হয়, বিশ্বের ৮৬ শতাংশ সাংবাদিক হত্যারই বিচার হয় না। সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের যথাযথ তদন্ত এবং অপরাধীদের চিহ্নিত ও দোষী সাব্যস্ত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বানও জানায় জাতিসংঘ।
ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজুলে একটি বিবৃতিতে লেন, অমীমাংসিত মামলার এমন বিস্ময়কর সংখ্যা থাকলে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করা যায় না।
তবে গত দশকের চেয়ে সাংবাদিক হত্যার দায়মুক্তির হার ৯ শতাংশ কমে যাওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে ইউনেস্কো।
ইউনেস্কোর প্রতিবেদনে বলা হয়, ২০২০ ও ২০২১ সালের ১১৭ সাংবাদিককে কাজ করার সময় হত্যা করা হয়েছে। আর ৯১ জনকে হত্যা করা হয়েছে যখন তারা কাজে ছিলেন না। এরমধ্যে বেশ কয়েকজনকে পরিবার ও সন্তানদের সামনেই হত্যা করা হয়।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক প্রতিষ্ঠানটি জানায়, জাতীয় গণমাধ্যম আইন ও নীতি প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য তারা বিভিন্ন দেশের সঙ্গে কাজ করছে। এছাড়া সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তদন্তের জন্য জাতিসংঘের এই সংস্থাটি বিচারক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও প্রশিক্ষণ দিচ্ছে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
