তীব্র শীতে যখন বিপর্যস্ত জনজীবন তখনি এলো দুঃসংবাদ
ডেস্ক রিপোর্ট
560
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০২৩ | ০৪:০১:১০ এএম
ফাইল-ফটো
কনকনে বাতাসে কাবু সাধারণ মানুষ। বিপর্যস্ত জনজীবন। তীব্র শীতে নাজেহাল সারাদেশের মানুষ। এর মধ্যেই এলো দুঃসংবাদ। বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোমবার ও মঙ্গলবার রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী এবং রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ কিছু এলাকায় প্রশমিত হতে পারে। এছাড়া আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষের দিকে বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, যশোর ও চুয়াডাঙ্গায় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। রোববার তাপমাত্রার পারদ এ দুই জেলায় সর্বনিম্ন ৭.৮ ডিগ্রিতে নেমে আসে। এদিন ঢাকায় সর্বনিম্ন ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়ার বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি বাংলাদেশের উত্তর-পশ্চিম এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঢাকায় সোমবার সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৪২ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও গাঁজাসহ ১ সন্ত্রাসীকে আটক
০৯ মে ২০২৬
ভোলার ইলিশায় ১৩ কেজি গাঁজাসহ চট্টগ্রামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
০৯ মে ২০২৬
ভোলায় বিশ্বব্যাংকের ঋণের টাকায় নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র ও সার্ভিলেন্স চেকপোস্ট এখন ‘গলার কাঁটা’
০৯ মে ২০২৬
ভোলায় উপজেলা পর্যায়ে সরকারি সেবা বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
০৯ মে ২০২৬
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
