বিশ্বে এক দিনের ব্যবধানে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে চার শতাধিক
ডেস্ক রিপোর্ট
599
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৩ | ০৫:০১:১৫ এএম
ফাইল-ফটো
শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ১ হাজার ১৭১ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা চার শতাধিক বেড়েছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬৭ লাখ ১৫ হাজার ৮০০ জনে পৌঁছেছে।
একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৩ হাজার ৫১২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে এক লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৬৬ কোটি ৮৯ লাখ ৫৫ হাজার ৭০৬ জনে দাঁড়িয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে মঙ্গলবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি ঘটেছে জাপানে। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৩০৮ জন এবং মারা গেছেন ৩৩৬ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৫ লাখ ৬৮ হাজার ৮৭৭ জন আক্রান্ত হয়েছেন এবং ৬০ হাজার ১৫৮ জন মারা গেছেন।
যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৪০৮ জন এবং মারা গেছেন ১০১ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ৩১ লাখ ২৩ হাজার ৫৪৫ জন আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ২১ হাজার ২৮৩ জন মারা গেছেন।
ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭০২ জন এবং মারা গেছেন ১৪৫ জন। একই সময়ে থাইল্যান্ডে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৯৭ জন এবং মারা গেছেন ৫৮ জন।
আর লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৭৫২ জন।
রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৭৫৪ জন এবং মারা গেছেন ৪১ জন। একই সময়ে রোমানিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১০৭ জন এবং মারা গেছেন ৫২ জন।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০১ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
১৭ আগস্ট ২০২৬
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
০৫ আগস্ট ২০২৬
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
০৪ আগস্ট ২০২৬
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ আগস্ট ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
২৯ জুলাই ২০২৬
