চকলেট চুরি করায় মায়ের বিরুদ্ধে ৩ বছরের ছেলের থানায় অভিযোগ
ডেস্ক রিপোর্ট
581
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২২ | ০৪:১০:১৩ এএম
ফাইল-ফটো
মা চকলেট চুরি করেছেন এজন্য মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় হাজির হয়েছেন তিন বছর বয়সী ছেলে। ভারতের মধ্যপ্রদেশের বুরহানপুর পুলিশ ফাঁড়িতে ঘটা এ ঘটনা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পুলিশ ফাঁড়ির বাইরে বসে সাদা কাগজে মায়ের বিরুদ্ধে অভিযোগপত্র লিখছে ওই শিশুটি। কাগজে ফুটে উঠছে তার কাঁচা হাতের লেখা। থানায় অবশ্য সে একা আসেনি। সঙ্গে রয়েছেন বাবাও।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, ওই শিশুর বাবার দাবি, চোখে কাজল পরিয়ে দেওয়ার সময় বায়না ধরে ছেলে। সে সময় ছেলের গালে হাত দিয়ে আদর করেছিলেন তার মা। তবে মা চকলেট চুরি করেছেন কিনা এমন অভিযোগের উত্তর অবশ্য শিশুটির কাজ থেকে পাওয়া যায়নি। যদিও শিশুটির কাণ্ড দেখে হাসির রোল উঠেছে।
থানায় এক মহিলা পুলিশ বেশ যত্ন নিয়েই শিশুটিকে সাহায্য করেন। শিশুটির কাছে ভান করেছেন, যেন তার অভিযোগপত্র নেওয়া হচ্ছে। এর পর অবশ্য তাকে বুঝিয়ে বাড়ি পাঠানো হয়।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় বেগম রোকেয়া দিবস উদযাপিত
১১ ডিসেম্বর ২০২৫
ভোলায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে বন্দিদের মধ্যে টেলিভিশন বিতরণ
১১ অক্টোবর ২০২৫
ভোলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
১১ অক্টোবর ২০২৫
