ভোলা বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ জুলাই ২০২৬

বিশ্বে করোনায় মৃত্যু ও সনাক্তের হার বেড়েছে

ডেস্ক রিপোর্ট
562

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২২ | ০৮:০৯:৪৩ এএম
বিশ্বে করোনায় মৃত্যু ও সনাক্তের হার বেড়েছে ফাইল-ফটো

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২৯৩ জনের। যা আগের দিনের তুলনায় প্রায় চার‘শ বেড়েছে। এ সময় এ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৩৯ হাজার ৩৭৯ জন। যা আগের দিনের তুলনায় প্রায় ১ লাখ ৪০ হাজার বেশি। বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ কোটি ১১ লাখ ৪২ হাজার ২২৯ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৬ হাজার ৫৭০ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৪৯ জনের এবং শনাক্ত হয়েছে ২৭ হাজার ৬৫৭ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ১৩ হাজার ৪৪৪ জন এবং মৃত ১৪৩ জন। ইতালিতে আক্রান্ত ২৪ হাজার ৮৪৮ জন এবং মৃত্যু ৮০ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ৩৬ হাজার ৭০৭ জন এবং মৃত্যু হয়েছে ২১ জনের। জাপানে মৃত ২৩৯ জন এবং আক্রান্ত ৮৪ হাজার ২৯৫ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৭৫ জন এবং আক্রান্ত ৯ হাজার ২৯৩ জন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ৫০০ জন এবং মৃত্যু হয়েছে ৯৫ জনের। একই সময়ে থাইল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৬২ জন এবং ২২ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯৯ হাজার ৭৩৭ জন এবং মৃত্যু হয়েছে ৪৪ জনের।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬

ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ আগস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

২৯ জুলাই ২০২৬